বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানকে সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলামকে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, ছাত্রদল সংশ্লিষ্ট বেশকিছু পেজ এবং প্রোফাইল থেকে একই দাবিতে ফেসবুকে পোস্ট করা হয়েছে। প্রচারিত পোস্ট গুলোতে দাবিটি বিশ্বাস করে তাদের অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা নেটিজেনদের অনেককে। এ ছাড়া সংগঠনটির স্থানীয় পর্যায়ের পেজ এবং গ্রুপগুলো থেকে দাবিটি বিশ্বাস করে অভিনন্দন জানিয়ে পোস্ট করতেও দেখা গেছে।
তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম গুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেইজেও এ সম্পর্কিত কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ ২০২৬ তারিখে শেষ হওয়ায় যে কোনো সময় নতুন কমিটি ঘোষণার খবর রয়েছে।
অর্থাৎ, ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হওয়ার দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা।