শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ মার্চ) রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবর ১৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুক পোস্ট করেন।
ওই পোস্টে তিনি লিখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।
এদিকে ফেসবুকের ওই পোস্ট ভাইরাল হয়ে গেছে।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।