Image description

যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরেছে। তবে এতে বাসটির সব যাত্রী নিরাপদে নামতে পেরেছেন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে ৪৫ জন যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। যশোর সদরের ফতেহপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মহূর্তের বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়েন, কেউ দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‌‘যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিককে। তারপরও মালিকের জোরাজুরিতে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথ্যিমধ্যে ঘটে র্দুঘটনা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।’


শীর্ষনিউজ