প্রথম সিনেমার আনন্দ ভাগ করে নিতে ঢাকায় এলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রিন্স’-এর মাধ্যমে প্রথমবার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
জানা গেছে, গত ২৬ মার্চ ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।
বাংলাদেশে এসেই রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স-এ ছুটে যান জ্যোতির্ময়ী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যোতির্ময়ী বলেন, ‘প্রথমবার দর্শকদের সঙ্গে প্রিন্স উপভোগ করলাম।
পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী ২০২৪ সালে ‘বধূঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন এবং অল্প সময়েই দর্শকের নজর কাড়েন।