Image description

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে কাপড় বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের মতামত তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে কাপড় বরাদ্দ শুধুমাত্র সরকারদলীয় এমপিদের নির্বাচনী এলাকায় দেওয়া হয়েছে। বিরোধীদলীয় এমপিদের নির্বাচনী এলাকায় এই ধরনের বরাদ্দ না দেওয়ায় সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এমপি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল মূলত দেশের সকল মানুষের জন্য। কিন্তু এই বরাদ্দ প্রক্রিয়ায় বৈষম্যের চিত্র ফুটে উঠেছে, যা অত্যন্ত দুঃখজনক।’ তিনি প্রধানমন্ত্রীর কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে সবার প্রতি সমান আচরণ করা অত্যন্ত জরুরি।