Image description

শাপলা কলি প্রতীকের বিরুদ্ধে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি এবং ভারত মিলেমিশে একাকার হয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন বলেন, “ভোটাররা আমাদের প্রতীক শাপলা কলি মার্কায় ভোট দিচ্ছেন। সারাদেশেই একই অবস্থা। এ কারণে এনসিপির ভোটারদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। যতোই ভয় পেতে দেখানো হোক জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এই নির্বাচনে করবে এবং সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।”

তিনি আরও বলেন, “শাপলা কলির বিরুদ্ধে আওয়ামী লীগ, লাঙ্গল, ধানের শীষ ও ভারত মিলেমিশে একাকার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারপরও এনসিপির জয়লাভ করবে, সরকার গঠন করার পরে চাঁদাবাজ-দুর্নীতিবাজদের এদেশ থেকে বের করা হবে। চাঁদাবাজ দুর্নীতিবাজদের এদেশের ঠাঁই হবে না। আমরা চাঁদাবাজদের হাড় ভেঙে দেবো।”