Image description

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক লেবাননে "অবিলম্বে উত্তেজনা প্রশমনের"  জন্য আবারও আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, জোরপূর্বক এলাকা ছাড়ার যে নির্দেশ ইসরায়েল দিয়েছে, তা লাখ লাখ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে।

নিউইয়র্কে এক মিডিয়া ব্রিফিংয়ে ডুজারিক সাংবাদিকদের বলেন, "আমাদের মানবিক সহায়তাকর্মীরা জানিয়েছেন যে—লিতানি নদীর দক্ষিণাঞ্চলে বসবাসরত প্রায় পুরো জনগোষ্ঠী, বালবেক প্রদেশের কিছু অংশ এবং বেকা উপত্যকার পাশাপাশি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলির বিশাল এক অংশ এখন যুদ্ধের কবলে পড়েছে।"

ডুজারিক বলেন, "আহত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। অন্যদিকে, দীর্ঘস্থায়ী বা ক্রনিক অসুস্থতায় ভোগা বাস্তুচ্যুত মানুষেরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।" লেবানন সরকারের দেওয়া তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত হয়েছেন।

 

সূত্র : আল জাজিরা