Image description

চলমান ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধের মধ্যস্থতা করার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন।

 

সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

চীনের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

 

ঝাই জুন তার দেশকে রিয়াদের ভালো বন্ধু ও অংশীদার বলে বর্ণনা করেন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।

 
 

 

তিনি মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যে কোনো হামলার নিন্দা করা উচিত।

 

এ সময় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বেইজিংয়ের পক্ষ থেকে আহ্বান জানান ঝাই জুন।