Image description

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত একটি ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

 

সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

 

তিনি জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

আগুন লাগা ভবন থেকে মোট ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।

 
 

 

এর আগে সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার পরপরই প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট যোগ করা হয়।