Image description

মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেকে সামরিক অভিযানে সহযোগিতা করতে স্পেন সম্মত-হোয়াইট হাউসের এমন দাবি সরাসরি নাকচ করেছে স্পেন সরকার। খবর আলজাজিরার

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দেওয়ার পর স্পেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করতে রাজি হয়েছে।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে হামলা বা মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে স্পেনের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

স্পেনের ক্যাডেনা এসইআর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইরানে বোমা হামলার বিষয়ে আমাদের ঘাঁটি ব্যবহারের প্রশ্নে স্পেন সরকারের অবস্থান একটুও পরিবর্তিত হয়নি।’

এর আগে আলবারেস জানিয়েছিলেন, জাতিসংঘ সনদের আওতার বাইরে কোনো সামরিক হামলার ক্ষেত্রে দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।

স্পেন সরকারের এই বক্তব্য হোয়াইট হাউসের দাবির সঙ্গে স্পষ্ট বিরোধ তৈরি করেছে। ফলে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।