Image description

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান সরকারকে উৎখাত করেই দেশটির ‘হুমকি’ দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার ইসরাইলি বাহিনীর এক সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এসব কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানা যায়।

নেতানিয়াহু বলেন, ‘ইরানের শাসকগোষ্ঠী এখনো তাদের শিক্ষা নেয়নি।’

ইরানের সর্বোচ্চ নেতাকে ‘বর্তমান স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করে নেতানিয়াহু বলেন, মোজতবা খামেনি ‘তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন।’

নিরাপত্তার বিষয় উল্লেখ করে নেতানিয়াহু আরো বলেন, ‘তিনি (মোজতবা খামেনি) গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলেছেন। এরপর তিনি বলেন, ইরানের এই ‘হুমকি’ দূর করার একমাত্র উপায় দেশটির সরকারকে উৎখাত করা বলেও দাবি করেন ইসরাইলি প্রধানমন্ত্রী।