Image description

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দেওয়া চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না।

 

যুদ্ধে যুক্তরাজ্যকে টেনে নিতে ট্রাম্পের করা মন্তব্যের প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর আগে, মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটির শর্তাবলী যেকোনো সময় ‘‘পরিবর্তন করা হতে পারে’’।

তার এমন মন্তব্যের পর বুধবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে স্টারমার বলেন, ‘‘এটা আমাদের যুদ্ধ নয়। ভিন্ন পথ অবলম্বনের জন্য আমার ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে এবং গত রাতে যা ঘটেছে, সেটাও সেই একই ধরনের চাপের অন্তর্ভুক্ত’’।

“আমি আমার সিদ্ধান্ত বদলাব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগ দেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি আমার অবস্থান সম্পর্কে অবগত আছি,” বলেন স্টারমার।

সূত্র: বিবিসি