Image description

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পারমাণবিক যাচাইকরণ ও নিরাপত্তা নীতি সমন্বয়ের সাবেক প্রধান তারিক রাউল সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সরাসরি আঘাত হানলে তা চেরনোবিল বা হিরোশিমার মতো ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বুশেহরের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো আঘাত সহ্য করার জন্য নকশা করা হয়– কিন্তু এটাই এর নকশা। বাস্তবে কী ঘটবে তা আমরা জানি না।

রাউল সতর্ক করে বলেন, উপসাগরীয় অঞ্চল দূষিত হলে তা “বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে”, যা সম্ভাব্য তেজস্ক্রিয়তার এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। তিনি বলেন, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রগুলো কাজ করবে না, মাছের জোগান বন্ধ হয়ে যাবে এবং শত শত কিলোমিটার এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

তিনি আরও বলেন, তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসা মানুষের শরীরে ফোসকা পড়া, জ্ঞান হারানো, রক্তক্ষরণ এবং ক্যান্সার হতে পারে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো দায়িত্বজ্ঞানহীন কাজ। তিনি বলেন, আজ হোক বা কাল হোক একটি পথভ্রষ্ট ড্রোন রিয়্যাক্টরে বিধ্বস্ত হতে পারে।