যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনার মধ্যে তেহরানে হামলা চালায় ইরায়েল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যখন আলোচনার টেবিলে বসার পর্যায়ে ছিল—ঠিক তখনই তেহরানে হামলা চালিয়ে ইসরায়েল পরিস্থিতিকে জটিল করে তুলেছে। যুদ্ধবিরতি আলোচনার প্রচেষ্টা নস্যাৎ করার জন্য ইসরায়েল দায়ী।
পাকিস্তানের সিনেটে আইনপ্রণেতাদের ইসহাক দার বলেন, সোমবার রাতের আগ পর্যন্ত আমরা আলোচনা নিয়ে খুবই আশাবাদী ছিলাম। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতা করুক তাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই রাজি হয়েছিল এবং তারা ইসলামাবাদে বৈঠকে বসতেও সম্মত হয়েছিল।
তিনি আরও জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শর্ত ইরানের কাছে এবং ইরানের দেওয়া ৫ দফা শর্ত ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছিল।