Image description

পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি।

 

এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

তবে তার এই হঠাৎ বিদায়ের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।