Image description

লেবাননে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরা

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১,০৩৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২,৮৭৬ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

চলমান এই সংঘাতে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা মানবিক সংকটকে আরো গভীর করে তুলছে।