যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, গত বছরের জুনের হামলার পর ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনের কোনো প্রচেষ্টা দেখেনি যুক্তরাষ্ট্র।
গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিকে তিনি এ তথ্য জানান।
তুলসি গ্যাবার্ড বলেন, ইরান ও তার মদদপুষ্ট শক্তিগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থে হামলা চালাতে সক্ষম। যদি ইরানের নেতৃত্ব এই যুদ্ধে টিকে যায়, তবে তারা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠনের জন্য একটি বছরব্যাপী প্রচেষ্টা শুরু করবে।
সূত্র: আল জাজিরা