Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যুদ্ধ শুরুর আগেই সতর্ক করা হয়েছিল যে, ইরানের ওপর হামলা চালালে দেশটির শাসকগোষ্ঠী আরও শক্তভাবে ক্ষমতা আঁকড়ে ধরবে। তারা শক্তিশালী হবে। গোয়েন্দা সংস্থার প্রধানরা তাকে জানিয়েছিলেন, উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়লেও আরও কঠোরপন্থী একটি সরকার সম্ভবত ক্ষমতায় টিকে থাকবে। তাকে আরও বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং শক্তিশালী হয়ে ওঠা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একসঙ্গে কাজ করবে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। কয়েকজন মার্কিন গোয়েন্দা বিশ্লেষক জানান, ট্রাম্পকে এ বিষয়ে ‘খুবই সতর্কতামূলক ব্রিফিং’ দেয়া হয়েছিল। তাকে জানানো হয় যে, আইআরজিসি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তারা দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, এটি শুধু অনুমানযোগ্যই ছিল এমন না। এটি আগেই পূর্বাভাস দেয়া হয়েছিল। তাকে আগে থেকেই জানানো হয়েছিল।

 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির অনেক জ্যেষ্ঠ কমান্ডার ও কর্মকর্তারা নিহত হলেও, তেহরানে এখনো কোনো সরকার পরিবর্তন ঘটেনি। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, গত দুই সপ্তাহের যুদ্ধে ২০০ মার্কিন সেনা আহত হয়েছে এবং ১৩ জন সেনা নিহত হয়েছে