Image description

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজ। তবে এ দাবি উড়িয়ে দিয়ে ইরানি গণমাধ্যমের দাবি, লারিজানি মারা যাননি। শিগগিরই তিনি বার্তা দেবেন

 

মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের অন্তত দুটি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

 

ইরানের তাসনিম এবং মেহর সংবাদ সংস্থার পোস্টগুলোতে বলা হয়েছে, বার্তাটি কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ করা হবে।

 

এর আগে ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজ। ইনরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

 

লারিজানি ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার এবং ইরানের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচিত ব্যক্তিত্ব। এক সময় তিনি পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায়ও নেতৃত্ব দিয়েছেন। গত শুক্রবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আল-কুদস দিবসের র‍্যালিতে প্রকাশ্যে উপস্থিত ছিলেন।

 

এছাড়াও ইসরায়েলি হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) আধা-সামরিক বিাহিনীর বাসিজ ফোর্সের প্রধান গোলাম সোলেইমানি নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) রাতে এক হামলায় সোলেইমানি ছাড়াও ফোর্সটির ডেপুটি কমান্ডার ও অন্য শীর্ষ নেতারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বাসিজ ফোর্সের স্থাপিত একটি তাঁবুতে সোলেইমানিক লক্ষ্যবস্তু করা হয়। মূলত সাম্প্রতিক আইআরজিসির আধা-সামরিক বাহিনীটির কয়েকটি সামরিক দপ্তরে হামলা পরবর্তী এই তাঁবুগুলো স্থাপন করা হয়।