দুর্গম পাহাড়ের অভিযাত্রীদের কাছে পরিচিত মুখ বর্ষা ইসলাম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ১৯ ফেব্রুয়ারি তিনি অসুস্থতা অনুভব করলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, বর্ষার স্ট্রোক হয়েছে। এতে তার শরীরের ডানপাশ পুরোপুরি অবশ হয়ে গেছে।
বর্ষার সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা তামিম দেওয়ান জানান, চিকিৎসকরা বর্ষাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন। ভারত বা সিঙ্গাপুর নিতে পারলে বর্ষা সুস্থ হয়ে উঠবেন। এ জন্য প্রয়োজন ৭-৮ লাখ টাকা।
২৫ বছর বয়সী বর্ষা পেশা হিসেবে বেছে নিয়েছিলেন পাহাড়ে ট্যুর অ্যারেঞ্জ করা। সেখানেও তাকে নানা রকম বাধা ও ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। একজন নারী হয়ে ট্যুর হোস্টিং করায় সামলাতে হয়েছে অজস্র বুলিং। সবকিছুর সম্মিলিত চাপ পড়েছে তার মস্তিষ্কে। স্ট্রোকের পর বর্ষা কথা বলতে পারছেন না, দৃষ্টিশক্তিও হারাতে বসেছেন।
বর্ষাকে আর্থিক সহায়তা পাঠানোর বিস্তারিত
বিকাশ/নগদ (পারসোনাল)- ০১৬০৪৭৭২৩৬৬ (বর্ষা ইসলাম)
বিকাশ/নগদ (পারসোনাল)- ০১৬২৮০৪৯৮০৫ (মাহমুদ রায়হান)
সিটি ব্যাংক পিএলসি- অ্যাকাউন্ট নং: ২২২৪৪১৯২৯৭০০১, অ্যাকাউন্ট নাম : বৃষ্টি খাতুন, কারওয়ান বাজার শাখা, রাউটিং নাম্বার : ২২৫২৬২৫৩১
ইসলামী ব্যাংক পিএলসি- অ্যাকাউন্ট নং: ২০৫০২২৬০২০৩৬১২০১০ অ্যাকাউন্ট নাম : রামপুরা শাখা, রাউটিং নাম্বার: ১২৫২৭৫৭৪৯