Image description

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র হতে পারে। খবর আলজাজিরার

 

লারিজানি বলেন, ‘আমি শুনেছি এপস্টাইনের চক্রের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে এবং সেটির জন্য ইরানকে দায়ী করতে চায়।’

 

তিনি আরো বলেন, ইরান এমন কোনো সন্ত্রাসী পরিকল্পনার কঠোর বিরোধিতা করে এবং মার্কিন জনগণের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই।

এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সময়ই যুক্তরাষ্ট্র সরকারের বিপুল পরিমাণ নথি প্রকাশিত হয়েছে, যেখানে মারা যাওয়া ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে প্রভাবশালী ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সম্পর্কের তথ্য উঠে এসেছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এপস্টেইনকে একসময় ‘বিকৃত’ বলে আখ্যা দিয়েছিলেন, অতীতে ওই ব্যক্তির সঙ্গে একাধিকবার ছবি তুলেছিলেন। এপস্টাইনের বিরুদ্ধে বছরের পর বছর ধরে বহু তরুণী ও কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ছিল।

তেহরান সাম্প্রতিক সময়ে এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অভিজাতদের সম্পর্কের বিষয়টি তুলে ধরে ওয়াশিংটনের প্রতিপক্ষদের নৈতিকভাবে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে।