Image description

শ্রেণিকক্ষে হিজাব ও নেকাব পরা এক ছাত্রীকে ‘মৌলবাদী’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগ ওঠার পর নিজের বক্তব্য তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুব। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে লিখিত বক্তব্যের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

বক্তব্যের শুরুতেই তাসনিম সিরাজ মাহবুব বলেন, আমি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসন পালন করি। ধর্মীয় বিশ্বাস ও চর্চা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমার ৩৪ বছরের শিক্ষকতা জীবনে যেসব ছাত্রছাত্রী আমাকে কাছ থেকে দেখেছেন, তাঁরা আমার ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও আচরণ সম্পর্কে জানেন। কোনো শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস বা পোশাককে অবমাননা করার প্রশ্ন এখানে অবান্তর।

তবে গত ৭ অক্টোবর মার্স্টাস ফাইনাল সেমিস্টারের ক্লাসে ঘটে যাওয়ার এই ঘটনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে এক মিনিট ১৫ সেকেন্ডে শ্রেণিকক্ষে ওই ছাত্রীকে বলতে শোনা যায়, ‘কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে? কে বলেছে তোমাকে হাতে-পায়ে হাতা ও মোজা ব্যবহার করতে হবে। আমাকে একটা রেফারেন্স দেখাও কোরআন ও হাদিসের।’ এক পর্যায়ে বলেন, ‘আমি মেয়ে হয়ে ওর দিকে তাকাকে পারছি না’।

সোয়া তিন মিনিটের দিকে বলেন, মুসলমানরা সবচাইতে বেশি ডিসগ্রেস (লজ্জা ও অপমান) করেছে ইসলামকে। আই হ্যাভ নো ডাউটস। আজকে ... যদি এই ঘটনাটা না ঘটাইতো তাহলে বাঙালি মুসলমানদেরকে সন্ত্রাসী কখনো বড় হতো না। 

পৌনে ৭ মিনিটের দিকে তিনি বলেন, আমি চিনি তিনি কে? ওর পলিটিক্যাল আইডেন্টিটি কি আমি জানি? ক্যান ইউ ওয়াচ ফর হার।

তখন ওই ছাত্রী কথা বলতে চাইলে তিনি বলেন, না, তুমি কথা বলবে না। আমি আনকমফোর্টেবল ফিল করতেছি। ও ক্লাস করবে পেছনে ..... মধ্যে গিয়ে বসে থাকবে আমার কোনো সমস্যা নাই। কে ফাউন্ড করে বলতে পারবে যে, ও ফান্ডামেন্টালিস্ট না ও সন্ত্রাসী না? বলতে পারবে? আসো তুমি বল। এটার দায়িত্ব নাও তুমি। কেন তুমি আমাকে ডিস্টার্ব করছো (ইংরেজিতে)?

পৌনে ৫ মিনিটের সময় তিনি বলেন, কোনো জায়গায় বলেছে যে হাত-পা সব বেধে রাখতে হবে? আমাকে গিভ মি ওয়ান কোটেশন ফ্রম দা কোরআন। কোরআনে বোরকাও বলা হয় নাই। কোরআনে হিজাবও বলা হয় নাই। কোরআনে বলেছে আন ...কন্ট্রোল। তো তুমি বডি হাঙ্গিং একটা বোরকা পরবে বডি হাঙ্গিং একটা গাউন পরবে। তুমি সেটার সাথে মাথার মধ্যে একটা ...ইউজ করবে। ওরটা পর্দা না। .....আমি মেয়ে হয়ে তাকাতে পারি না।