বিশ্ববাজারে তেলের দাম কমলেও বেড়েছে সোনার দাম। তবে টানা পাঁচ সপ্তাহের উত্থানের পর এবার সাপ্তাহিক হিসাবে দরপতনের পথে রয়েছে এই মূল্যবান ধাতু। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ঔদ্ধত্য পরিস্থিতির অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাজারে চাপ তৈরি করছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১.১৫ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭৪০.৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।
এদিকে বাংলাদেশে সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।