Image description
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যখন নকল ছবি, প্রোফাইল ও বার্তা তৈরি করা আগের চেয়ে সহজ হয়ে গেছে, তখন ‘সামনে যে মানুষটি, তিনি সত্যিই মানুষ তো?’—এই প্রশ্নের উত্তর খুঁজতেই মেটার নতুন উদ্যোগ।
 
ফেসবুকে কার সঙ্গে কথা বলছেন, কাকে টাকা পাঠাচ্ছেন কিংবা মার্কেটপ্লেসে কার কাছ থেকে পণ্য কিনছেন—এখন থেকে এসব ক্ষেত্রে প্রোফাইলের পেছনে সত্যিই কোনো মানুষ আছেন কি না, তা বোঝা কিছুটা সহজ করতে চালু হচ্ছে মেটার নতুন দৃশ্যমান সংকেত।
 
মেটা নিউজরুমের তথ্য অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে একটি ছোট ভিডিও সেলফির মাধ্যমে চালু হচ্ছে মেটা ভেরিফায়েড।
 
ফেসবুক ভেরিফায়েড ও মেটা ভেরিফায়েড
 
নাম কাছাকাছি হলেও দুটি সেবা এক নয়। মেটা ভেরিফায়েড হলো অর্থের বিনিময়ে নেয়া সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবা। এর সঙ্গে অ্যাকাউন্ট সুরক্ষা ও সহায়তার মতো অতিরিক্ত সুবিধা থাকে।
 
অন্যদিকে নতুন ফেসবুক ভেরিফায়েড সম্পূর্ণ বিনামূল্যের। এর মূল উদ্দেশ্য হলো প্রোফাইলের পেছনে একজন বাস্তব ব্যক্তি আছেন কি না, তা যাচাই করার একটি
 
মেটা ভেরিফায়েড প্রক্রিয়াটি যেভাবে হবে
 
  • ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে।
  • মেটার প্রযুক্তি ভিডিওতে থাকা মুখের সঙ্গে প্রোফাইলের ছবির মিল পরীক্ষা করবে।
  • অ্যাকাউন্টটি মেটার নিরাপত্তা ও কমিউনিটি নীতিমালা মেনে চলছে কি না, তা যাচাই করা হবে।
  • যাচাই সফল হলে প্রোফাইলে যুক্ত হবে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ।
  • মেটার দাবি, পুরো প্রক্রিয়াটি বিনামূল্যের এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা।
সেই সঙ্গে অ্যাকাউন্টটি মেটার নিরাপত্তা ও কমিউনিটি নীতিমালা মেনে চলছে কি না, সেটিও বিবেচনা করা হবে।
 
প্রাথমিকভাবে এই ব্যাজ দেখা যেতে পারে—
 
  • ফেসবুক প্রোফাইলে
  • ফেসবুক মার্কেটপ্লেসে
  • ফেসবুক ডেটিংয়ে
  • বিভিন্ন ফেসবুক গ্রুপে
পরবর্তী সময়ে ফেসবুকের ফিডে প্রকাশিত পোস্টের পাশেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে।
 
সবাই কি পাবেন এই সুবিধা?
 
নতুন সুবিধাটি নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে। ১৮ বছর বা তার বেশি বয়সি এবং ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে চলা ব্যবহারকারীরা এর আওতায় আসতে পারবেন।
 
তবে ফেসবুক পেজ ও পেশাদার মোডের অ্যাকাউন্ট এই সুবিধার জন্য যোগ্য নয়। সুবিধাটি ধাপে ধাপে নির্দিষ্ট কিছু দেশে চালু হচ্ছে এবং পরে আরও দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
 
তাহলে কি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে?
 
ফেসবুক ভেরিফায়েড চালু হলেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি পুরোপুরি বন্ধ হয়ে যাবে—এমন দাবি করছে না মেটা।বরং নতুন ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো প্রোফাইলের সঙ্গে যোগাযোগ, কেনাবেচা কিংবা ডেটিংয়ের আগে সেটি বাস্তব ব্যক্তির কি না, তা বোঝার বাড়তি একটি সূত্র পাবেন।
 
তবে ব্যাজ থাকার অর্থ এই নয় যে ওই ব্যক্তি অবশ্যই বিশ্বাসযোগ্য বা মেটা তাকে সমর্থন করছে। ফলে নতুন এই ব্যবস্থা ভুয়া পরিচয় ও প্রতারণার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, কিন্তু অনলাইনে কাউকে বিশ্বাস করার আগে সতর্ক থাকা এখনও জরুরি।