Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেনি পাকিস্তান। সেই হতাশা ভুল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সাদা বলের সিরিজ খেলবে চলতি মাসেই। পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে। সেই সিরিজে পাকিস্তান টেস্ট দলের কোচ হতে পারেন সরফরাজ আহমেদ।

সূত্রের বরাত দিয়ে এমন একটি খবর প্রচার করেছে জিও নিউজ। শিগগিরই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে এশিয়া কাপ জেতানোর সরফরাজ আগামী মে মাসে বাংলাদেশ সফরে টেস্ট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। টেস্ট দলের কোচের পদটি গত বছরের অক্টোবর থেকেই খালি পড়ে আছে। আজহার মাহমুদ অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও দলের দায়িত্বে ছিলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ চক্রের অংশ। আগামী ৮ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট আর দ্বিতিয়টি ১৬ মে থেকে।

 

বর্তমানে সরফরাজ আহমেদ পাকিস্তান শাহিনস দলের সঙ্গে কাজ করছেন। দলটি সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে।

অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার সারফরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ। খেলেছেন মোট ৫৪টি টেস্ট ম্যাচ। ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরিসহ মোট রান ৩ হাজার ৩১।

ওয়ানডে ক্যারিয়ারে ১১৭ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ তার নামের পাশে রয়েছে ২ হাজার ৩১৫ রান। আর টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরিসহ ৮১৮ রান করেছেন।

 

উল্লেখ্য, তার নেতৃত্বেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান।