Image description

বিরল এক ক্যাচ ধরার মুহূর্ত দেখা গেল পাকিস্তানের স্থানীয় ক্রিকেটে,যা হয়তো কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের (এসপিএল) অষ্টম আসরের এক ম্যাচে ছক্কার বল স্টেডিয়ামের বাইরে চলে যাওয়ার পর চলন্ত মোটরসাইকেলে থাকা এক আরোহী দারুণ দক্ষতার সঙ্গেই তা ধরে ফেলেন। আর সেই ক্যাচ ধরার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়।

ঘটনাটি ঘটে সোয়াত স্ট্রাইকার্স বনাম জিকেআর দির এর ম্যাচ চলাকালে। পাকিস্তানের সোয়াতের মিনগোরা এলাকার মাঠের বাইরে এই ঘটনা ঘটে। ব্যাটার বলটি বাউন্ডারির ওপর দিয়ে স্টেডিয়ামের বাইরে পাঠালে পাশের রাস্তায় চলন্ত মোটরসাইকেলের আরোহী বাইক না থামিয়েই এক হাতে ক্যাচটি লুফে নেন।

তবে বাইরের দর্শক বা পথচারী বল ধরলেও ক্রিকেটের নিয়ম অনুযায়ী সেটি ছক্কাই গণ্য হয় এবং ব্যাটার আউট হন না।