সিলেট টেস্টের দুই ইনিংসেই বীরত্বসূচক পারফর্ম করেছেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে মহামূল্যবান ৮২ রান করেন এই ব্যাটার। তার ব্যাটে চেপেই সিলেট টেস্টে হার এড়াল বাংলাদেশ
হৃদয় ছাড়া সিলেট টেস্টে ড্রয়ে বড় ভূমিকা রেখেছে পিচ। পঞ্চম দিনেও ব্যাটাররা ব্যাটিং করেছেন সাবলীলভাবেই। আলোকস্বল্পতার কারণে পঞ্চম দিন খেলা কম হয়েছে ৫০ মিনিট। খেলা আর মাঠে না গড়ানোর সম্ভাবনা থাকায় নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই ড্র মেনে নিয়েছে দুই দল।
মির জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ করে ৩৮৬। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ৬ উইকেটে ৩৯৮ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে। ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৪ রানে শেষ হয় খেলা।
বিস্তারিত আসছে....