চলতি সপ্তাহে বিয়ে করতে চলেছেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সিআর সেভেনের বিয়ের ফাঁস হওয়া নিমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর থেকেই জোরদার হয়েছে এই জল্পনা।
পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম একট টিভির প্রতিবেদনে বলা হয়, আজ (১ আগস্ট) শুভ কাজটি সেরে ফেলতে পারেন রোনালদো ও পাত্রী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের এক সৈকতে অবস্থিত প্রাচীন দুর্গে বসছে বিবাহের অনুষ্ঠান।
অতিথি তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, প্যাট্রিক এভ্রা, রিও ফার্দিনান্দ, রডরিগোর মতো ফুটবলাররা।
? Rumours of Cristiano Ronaldo and Georgina Rodríguez’s wedding and the guest list Among the reported invitees are:
— TCR. (@TeamCRonaldo) July 28, 2026
Rio Ferdinand
Vin Diesel
Piers Morgan
Al-Nassr teammates
Rodrygo
Rihanna
Vinícius Júnior
Kylian Mbappé
Jennifer Lopez
Khabib Nurmagomedov… pic.twitter.com/WyLkPD7Xc5
তবে এই নিমন্ত্রণপত্রটি সত্যিই আসল কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে সময়ের অমিল দেখা গিয়েছে।
তবে বিশ্বের ধনীতম ফুটবলার হলেও রোনালদোর বিবাহ আসর বাহুল্যবর্জিত হচ্ছে বলেই দাবি ওই সংবাদমাধ্যমের। তবে ইউরোপের প্রথমসারির কিছু সংবাদমাধ্যম এই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। এর আগে রোনাল্ডো এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনাল্ডো-জর্জিনা।