Image description

বিশ্বকাপ ফাইনালের আগে আর আছে ২৪ ঘণ্টার মতো সময়। তবে এই সময়ে এসে স্পেন পড়ে গেছে বিপদে। দলটির শেষ অনুশীলন সেশন পিছিয়ে গেছে। শনিবার এই অঞ্চলে বজ্রঝড় শুরু হওয়ায় অনুশীলন সময়মতো শুরু করা যায়নি।

 

স্পেন দলের অনুশীলন শুরুর কথা ছিল স্থানীয় সময় সকাল ১১টায়। কিন্তু দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মাঠে থাকা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার স্বার্থে ভেতরে সরে যেতে বলা হয়। কারণ ছিল বজ্রপাতের আশঙ্কা।

 

টুর্নামেন্টের এক কর্মকর্তা জানান, মাঠের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে অনুশীলন বন্ধ রাখতে হয়। এটাই নিয়ম।

 

ওই কর্মকর্তা আরও বলেন, প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যতক্ষণ না ‘অল ক্লিয়ার’ ঘোষণা করা হয়, ততক্ষণ এই পর্যবেক্ষণ চলতে থাকে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত এই টুর্নামেন্টের সব ম্যাচ ও অনুশীলনেই এই নিয়ম মানা হয়।

 

গত কয়েক সপ্তাহে আবহাওয়াজনিত এই নিয়মের কারণে টুর্নামেন্টের সূচিতে একাধিকবার বিঘ্ন ঘটেছে। স্পেনের অনুশীলন নতুন করে সকাল ১১টা ৩০ মিনিটে শুরুর কথা রয়েছে। তবে আবহাওয়া আবার খারাপ হলে সময় আরও পিছিয়ে যেতে পারে।