Image description

নরওয়েজিয় ফুটবলার এর্লিং হালান্ডের ভুয়া উক্তিকে উদ্বৃত করে ডেইলি স্টারযুগান্তরের ছাপা সংস্করণ, এশিয়া পোস্টএটিএন নিউজ, সময়ের আলো সহ একাধিক মিডিয়া খবর প্রকাশ করেছে। খবরে দাবি করা হয়েছে- হালান্ড বলেছেন, ‘‘মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না।’’

ভারতীয় মিডিয়া এই সময়দ্য ওয়াল একই খবর প্রকাশ করেছ। এছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টাল, খেলাধুলার খবর সংক্রান্ত ফেসবুক পেইজ এবং ফুটবল ভক্তরা বিভিন্ন ফেসবুক একাউন্ট এটি পোস্ট করেছেন। দেখুন এখানে এখানেএখানেএখানে

তবে দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যাচ্ছে, হালান্ডের নামে প্রকাশ করা এই উক্তিটি ভিত্তিহীন। তিনি এমন কোন উক্তি করেছেন বলে কোন নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি।

ডেইলি স্টারের প্রতিবেদনে লেখা হয়েছে,‘‘সামাজিক মাধ্যমে মেসির গোলের প্রতিক্রিয়ায় লিখেছেন, 'মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না।’’ 

যুগান্তর লিখেছে, ‘‘তাই তো নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড মজার ছলে বলেছেন, মেসি যতদিন এই টুর্নামেন্টে আছেন, আমাকে গোল্ডেন বুট জিততে দেবেন না। তার সঙ্গে সত্যি আমি পেরে উঠব না।’’

অন্যন্য খবরগুলোতেও একই রকমভাবে উল্লেখ করা হয়েছে। তবে হালান্ড কোন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মে এমন মন্তব্য করেছেন তা স্পষ্ট করা হয়নি। 

দ্য ডিসেন্ট হালান্ডের ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং স্ন্যাপচ্যাট একাউন্টে এমন কোন মন্তব্য খুঁজে পায়নি।

হালান্ডের স্ন্যাপচ্যাটে করা বিভিন্ন পোস্টের ওপর খেলা বিষয়ক ইউরোপিয়ান বিভিন্ন ওয়েবসাইটে এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু "মেসি আমাকে কখনোই বিশ্বকাপের গোল্ডেন বুট ছুঁতে দেবে না"-- এমন কোন উক্তি তিনি করেছেন বলে এসব সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। এমন ট্রেন্ডি টপিকে বিশ্বকাপের এই সময়ে মেসিকে নিয়ে বাস্তবে এমন মন্তব্য হালান্ড করে থাকলে সেটি বড় বড় সংবাদমাধ্যমে প্রকাশিত না হওয়া অস্বাভাবিক।

ফেসবুক, এক্স-সহ বিভিন্ন প্লাটফর্মে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হালান্ডের স্ন্যাপচ্যাট স্টোরিতে ইংরেজিতে তার ছবির ওপর লেখা "Messi is never letting me touch the world cup golden boot".

কিন্তু এই স্ক্রিনশটটি এডিট করা। হালান্ডের একটি স্ন্যাপচ্যাট স্টোরির ছবিতে থাকা টেক্সট এডিট করে এটি তৈরি করা হয়েছে। ২৪ জুনের মূল স্টোরির স্ক্রিনশট তাদের এক রিপোর্টে প্রকাশ করেছিল সংবাদ পোর্টাল ম্যাশেবল। সেখানে দেখা যাচ্ছে পাশাপাশি নিজের দুটি ছবি পোস্ট করেছেন হালান্ড এবং প্রথমটি ওপর লিখেছেন, ""What a journey" অন্যটির ওপর লিখেছেন "So happy".

ইউরোপভিত্তিক ভিত্তিক খেলা বিষয়ক একটি অনলাইন পোর্টাল ট্রিবিউনা ডটকমও হালান্ডের এই উক্তির উৎস খুঁজতে গিয়ে নির্ভরযোগ্য কোন সূত্রে তা পায়নি।