ফিফা বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র বিদেশী খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন রোমার ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদকে। গ্রীক কোচ জর্জিওস দোনিসের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে আব্দুলহামিদ ছাড়া বাকি সব খেলোয়াড়ই ঘরোয়া লিগের বিভিন্ন ক্লাবে খেলেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে ফরাসি ক্লাব লেন্সেকে ফ্রেঞ্চ কাপ জিতিয়ে ছিলেন আব্দুলহামিদ। সৌদি প্রো লিগের বাইরের খেলা একমাত্র খেলোয়াড় তিনি। যাকে কোচ জর্জিওস ২৬ সদস্যের দলে রেখেছেন।
২০১৮ এবং ২০২২ সালের পর নিজের তৃতীয় বিশ্বকাপে খেলতে নামবেন ৩৪ বছর বয়সী সালেম আল দাওসারি।
সৌদি আরব ১৫ জুন গ্রুপ ‘এইচে’ উরুগুয়ের বিপক্ষে অভিযান শুরু করবে। এরপর ২১ জুন স্পেনের এবং ছয় দিন পর কেপ ভার্দের সাথে তাদের ম্যাচ রয়েছে।
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: মোহাম্মদ আল ওয়াইস (আল উলা), নাওয়াফ আল আকিদি (আল নাসর), আহমেদ আল কাসার (আল কাদসিয়াহ)।
ডিফেন্ডার: আব্দুলেলাহ আল আমরি (আল নাসর), হাসান তাম্বাকতি (আল হিলাল), জেহাদ থিকরি (আল কাদসিয়া), আলী লাজামি (আল হিলাল), হাসান কাদেশ (আল ইত্তেহাদ), সৌদ আব্দুলহামিদ (লেন্স, রোমা থেকে লোনে), মোহাম্মদ আবু আল শামাত (আল কাদসিয়া), আলী মাজরাশি (আল আল হাবিল হাবিল), আল হাবিল হাবিল (মোহাম্মদ আবুল হামিদ)। নাসর), সুলতান আল-ঘানাম (আল নাসর)।
মিডফিল্ডার: মোহাম্মদ কান্নো (আল হিলাল), আবদুল্লাহ আল খাইবারি (আল নাসর), জিয়াদ আল জোহানি (আল আহলি), নাসের আল দাওসারি (আল হিলাল), মুসাব আল জুওয়াইর (আল কাদসিয়াহ), আলা আল হাজ্জি (নিওম), সালেম আল দাওসারি (আল হিলাল), খালিদ আল ঘান্নাম (আল নাসারি), আল নাসের (আল নাস)।
ফরোয়ার্ড: ফিরাস আল বুরাইকান (আল আহলি), সালেহ আল শেহরি (আল ইত্তিহাদ), আবদুল্লাহ আল হামদান (আল নাসর)।