যেন এক ঢিলে দুই পাখি মারল বাংলাদেশ। মিরপুর টেস্টে পাকিস্তানকে হারিয়ে প্রতিপক্ষকে আরেকটি জায়গায় ছিটকে ফেলেছে। ১০৪ রানের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল ৮ নম্বরে থেকে।
এই চক্রে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ।
শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সাবেক চ্যাম্পিয়দের শতকরা পয়েন্ট ৮৭.৫০। ম্যাচ খেলেছে ৮টি। সিরিয়াল অনুযায়ী পরের চার স্থানে আছে নিউজিল্যান্ড (৩ টেস্টে ৭৭.৭৮), দক্ষিণ আফ্রিকা (৪ টেস্টে ৭৫.০০), শ্রীলঙ্কা (২ টেস্টে ৬৬.৬৭) ও ভারত (৯ টেস্টে ৪৮.১৫)।