Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। সোমবার (২৩ মার্চ) তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, যেখানে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একজন পরিচালক।

 

ঈদের ছুটির মধ্যেই বিসিবিকে ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখনই এই পদত্যাগের ঘটনা সামনে এলো। এর আগের দিনই বোর্ডের একাধিক কমিটিতে পরিবর্তন আনা হয়।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। তিনি আগে এই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বর্তমানে ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও পালন করছেন।

 

 

গত বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমজাদ হোসেন। তবে নতুন পরিবর্তনের মাধ্যমে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি পরিচালকের পদ থেকেও সরে দাঁড়ালেন।

 

তাকে কেন দায়িত্ব থেকে সরানো হয়েছিল, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।