Image description

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। দীর্ঘদিন ধরেই এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে চলতি মাসেই শেষ হচ্ছে তার এই পথচলা। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। বিজ্ঞপ্তিও দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

গত ৮ মার্চ আবেদনের সময়সীমা শেষ হয়। দুটি পদের জন্য ১৬ আবেদন করেছিলেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিসিবির পক্ষ হতে সাক্ষাৎকার গ্রহণ করা হয়, সেখানে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমন এগিয়ে রয়েছেন। সূত্র বলছে, তিনিই নতুন প্রধান নির্বাচক হচ্ছেন।

এদিকে সহকারী নির্বাচক পদে জোরালো আলোচনায় তুষার ইমরান এবং নাইম ইসলাম। তবে বিশ্বস্ত সূত্র বলছে, নাইমই এগিয়ে রয়েছেন।

সাক্ষাৎকার গ্রহণের সময় ৪ পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক বিসিবির হয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও একটি বৈঠক করতে পারে বোর্ড। এরপরই হয়তো বিস্তারিত জানা যাবে।