Maruf Kamal Khan ( মারুফ কামাল খান)
বাংলাদেশের কিংবদন্তিতুল্য সাংবাদিক মরহুম এ.জেড.এম এনায়েতুল্লাহ্ খান প্রতিষ্ঠিত 'দ্য আউটস্পোকেন ডেইলি' হিসেবে ঘোষিত পরিচয়ের ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার মালিকানা বদল হয়েছে। প্রয়াত এনায়েতুল্লাহ্ খানের ছোট ভাই লব্ধপ্রতিষ্ঠিত বনেদি ব্যবসায়ী বাদল খান ছিলেন পত্রিকাটির মূল অর্থায়নকারী।
তিনি পত্রিকাটি বিক্রি করে দিয়েছেন শিল্প-বাণিজ্যের এক বড় সাম্রাজ্য মেঘনা গ্রুপ-এর কাছে। প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুর পর থেকে আউটস্পোকেন বা স্পষ্টভাষী হিসেবে সুপরিচিত নুরুল কবির নিউ এজ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। মালিকানা বদল হলেও নুরুল কবিরই সম্পাদক থাকবেন, তবে অন্যান্য কিছু পদে রদবদল ঘটবে বলে জানা গেছে।
মেঘনা গ্রুপ একাত্তর টিভির 'লায়ন শেয়ার'-এর মালিক। তারা ইতোমধ্যে 'আগামীর সময়' নামে আরেকটি বিগ বাজেটের বাংলা দৈনিক প্রকাশের উদ্যোগ নিয়েছে। অচিরেই পত্রিকাটি নয়া ব্যবস্থাপনার আওতায় বাজারে আসছে। 'নাগরিক প্রতিদিন' নামের আরেকটি দৈনিকের অর্থায়নেও যুক্ত আছে মেঘনা গ্রুপ।
আগে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তাদের আশীর্বাদপুষ্ট থাকলেও মেঘনা গ্রুপ এখন পরিবর্তিত শাসন-প্রশাসনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনে উদ্যোগী এবং তারা তাদের মিডিয়াগুলোকে যদ্দুর সম্ভব দলনিরপেক্ষ রাখার পক্ষপাতি।
এ.জেড.এম এনায়েতুল্লাহ্ খান সাংবাদিকতার পাশাপাশি মন্ত্রী ও রাষ্ট্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। পাকিস্তান অবজারভার পত্রিকায় ১৯৫৯ সালে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে নিজেই উইকলি হলিডে প্রতিষ্ঠা করেন। সাহসী পত্রিকা হিসেবে হলিডে খ্যাত হয় এবং সম্পাদক খানও প্রভূত সুনাম ও প্রতিপত্তি অর্জন করেন।
জেলও খাটতে হয় তাঁকে। রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ টাইমস পত্রিকায়ও সম্পাদকের দায়িত্ব পালন করেন এ.জেড.এম এনায়েতুল্লাহ্ খান। সাংবাদিকতার অঙ্গনে তাঁর জীবনের সর্বশেষ কীর্তি নিউ এজ। খুব বেশি পাঠকপ্রিয়তা না পেলেও রাজধানী ঢাকা থেকে প্রকাশিত নিউ এজ হচ্ছে ইন্টেলেকচুয়াল ও এলিট সার্কেলে ব্যাপক আলোচিত ইংরেজি দৈনিক