Image description

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনোর জনপ্রিয় ক্যামন সিরিজে যুক্ত হয়েছে নতুন স্মার্টফোন টেকনো ক্যামন স্লিম ৫জি। বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচনের মাধ্যমে বিশ্ববাজারে যাত্রা শুরু করেছে ডিভাইসটি। একই সঙ্গে বাংলাদেশের বাজারে এসেছে টেকনো ক্যামন এয়ার। আকর্ষণীয় ও স্লিম ডিজাইনের এই দুই স্মার্টফোনে উন্নত ফটোগ্রাফি প্রযুক্তি, এআই-নির্ভর ফিচার, টেকসই নির্মাণ এবং শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় করেছে টেকনো।

 

‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ ট্যাগলাইন সামনে রেখে তৈরি টেকনো ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। হালকা গড়নের পাশাপাশি ডিভাইসটির স্থায়িত্বের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে সুরক্ষা। দীর্ঘ সময় ব্যবহারের জন্য রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট সুপার চার্জ সুবিধা।

 

টেকনো ক্যামন স্লিম ৫জি-তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর। ছবি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

 

ডিভাইসটিতে টেকনোর সর্বশেষ এআই-নির্ভর বিভিন্ন সুবিধাও রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালরি নির্ণয়ের সুবিধাসহ এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ এবং এআই স্টারক্যাম্পসহ আরও বিভিন্ন ফিচার।

 

টেকনো ক্যামন স্লিম ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ডিভাইসটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের সময়ে সফলভাবে প্রি-বুক করা গ্রাহকেরা পাবেন এক্সক্লুসিভ গিফট বক্স। এতে থাকবে টেকনো স্মার্টওয়াচ নিও এবং টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট। তবে অফারটি নির্ধারিত শর্ত ও গিফটের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

 

ক্যামন স্লিম ৫জি-এর বিশ্বব্যাপী প্রথম উন্মোচনের পাশাপাশি টেকনো ক্যামন এয়ারও এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ৬.৩৯ মিলিমিটার পুরুত্বের থ্রিডি কার্ভড ডিজাইনের এই ফোনটির ওজন ১৬২.৮ গ্রাম। এতে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৬০ ওয়াটের আল্ট্রা চার্জার।

 

 

ক্যামন এয়ারে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।

 

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ মেইন ক্যামেরা, ফ্লিকার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাশাপাশি রয়েছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন এআই-নির্ভর সুবিধা। ফোনটির পেছনে রয়েছে এআই মুড লাইট ফিচার।

 

ক্যামন এয়ার পাওয়া যাচ্ছে দুটি সংস্করণে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

 

বাংলাদেশে ক্যামন স্লিম ৫জি-এর বিশ্বব্যাপী প্রথম উন্মোচন টেকনোর ক্যামন সিরিজের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। ক্যামন এয়ারের দেশব্যাপী প্রাপ্যতার পাশাপাশি নতুন এই স্মার্টফোন দেশের বাজারে টেকনোর ক্যামন সিরিজকে আরও সমৃদ্ধ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের জন্য স্লিম ও আকর্ষণীয় ডিজাইন, উন্নত ফটোগ্রাফি প্রযুক্তি, টেকসই নির্মাণ, এআই-নির্ভর ফিচার এবং দৈনন্দিন ব্যবহারে শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয় নিয়ে এসেছে টেকনো।

 

বিস্তারিত তথ্যের জন্য টেকনো মোবাইল বাংলাদেশের ওয়েবসাইট এবং টেকনো বাংলাদেশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখতে বলা হয়েছে।