Image description
 
 

কাউন্টি ক্রিকেটে অসাধারণ এক কীর্তি গড়ে আলোচনায় উঠে এসেছেন সাসেক্সের হেনরি ক্রোকোম্বে। মাত্র ৮ দিনের ব্যবধানে দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা সপ্তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছে গেছেন তরুণ এ পেসার।

 

বিজ্ঞাপন

প্রথমে সমারসেটের বিপক্ষে তিন বলে তিন উইকেট নিয়ে এই অভিযানের সূচনা করেন ক্রোকোম্বে। এরপর এসেক্সের বিপক্ষে সাইমন হার্মার, জামান আখতার ও শেন স্নিটারকে আউট করে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি পূর্ণ করেন। তার গতিময় বোলিং তোপে এসেক্স মাত্র ৫ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৫টি উইকেট।

 

টানা দুই হ্যাটট্রিকের এমন বিরল পারফরম্যান্সের সুফলও হাতেনাতে পেতে যাচ্ছেন এই তরুণ তারকা। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, অসাধারণ এই কীর্তির পর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে ডাক পেতে যাচ্ছেন ক্রোকোম্বে। এর আগে জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও এবার লিমিটেড ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা জোরালো হয়েছে।