Image description

প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপ হবে দক্ষিণ আমেরিকায়। বিশ্বকাপের আসরটি বসবে ব্রাজিলে।

আগামী বছরের জুনে। ৩২ দলের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা।

 

শুরু এবং শেষ একই ভেন্যুতে। সেই ভেন্যু হচ্ছে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম।

লাতিন আমেরিকায় হতে যাওয়া প্রথম বিশ্বকাপ শুরু হবে ২৪ জুন। স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচে খেলবে ব্রাজিল।

 

ফিরতি মাস জুলাইয়ের ২৫ তারিখ হবে ফাইনাল। বিশ্বের অন্যতম বিখ্যাত ভেন্যু মারাকানাতেই।

 
ব্রাজিলের দুঃখ হিসেবে পরিচিত স্টেডিয়ামটি। কারণ, ১৯৫০ পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই হৃদয়বিদারক পরাজয়।