Image description

বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই বিশ্বকে তাক লাগিয়ে দিল কেপ ভার্দে। বিশ্বকাপের নবীন এই দলটির বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেও নাকানি চুবানি খাওয়ার উপক্রম হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোলে জয় পায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। আর বিদায় নিশ্চিত হয়ে যায় কেপ ভার্দের।

খেলা শেষে রসিকতা করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘ওরা আমার জার্সি চাইল, সবই চাইল...অথচ মাঠে ওরাই আমাকে জোরেশোরে লাথি মারল (ফাউল করল)!’

আজও আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন মেসি। প্রথমার্ধে দলকে এগিয়ে দিয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে যান। এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের গোল এবং ডিজনির আত্মঘাতী গোলের ক্ষেত্রে তার ক্রস থেকেই সুযোগ সৃষ্টি হয়।

নিজেদের দল নিয়ে মেসি বলেন, ‘এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। আজ আমরা সেট পিস থেকে সুযোগ কাজে লাগাতে পেরেছি।’

যদিও সাম্প্রতিক সময়ে এ দিকটায় সফল হতে পারছিলাম না। এমন ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। ভালো হেড দিতে পারে এবং বল বাতাসে থাকা অবস্থায় শক্তিশালী—আমাদের দলে এমন অনেক ফুটবলার আছে।’

আত্মসমালোচনা করতেও ভোলেননি মেসি, ‘আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। ওরা (কেপ ভার্দে) এর আগে স্পেন ও উরুগুয়েকে জিততে দেয়নি। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম এবং ভেবেছিলাম এরপর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের দখল হারিয়েছি, অনেক নিচে নেমে গেছি এবং কার্যকরভাবে প্রেসিংও করতে পারিনি।’