সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, আশপাশে পুলিশের উপস্থিতি থাকলেও এই কর্মসূচিতে বাধা দিতে দেখা যায়নি। এ সময় ইমি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যতদিন অস্থিত্ব থাকবে ততদিন শেখ মুজিবের অস্থিত্ব মুছে ফেলা যাবে না। আমরা আজকে সৈকতকে আটকের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছি।
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শহিদুল্লাহ হলের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ সৈকতকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ তাকে আটক করে শাহাবাগ থানায় আনা হয়।
তাকে আটকের খবরে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এক শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে এবং পরে স্থান পরিবর্তন করে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।