জ্বালানি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেছেন, 'সিএনজি পাম্পগুলোতে সারাদেশে অসহনীয় সংকট চলছে। এ ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও উদ্যোগ দেখতে চাই।
তিনি আরো লিখেছেন, আশু সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে। কোনো গোঁজামিল ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না।
অতীতে সংকট তৈরি হওয়ার পর আবার জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। তেমনটি মোটেই গ্রহণযোগ্য হবে না বলেও জানিয়েছে তিনি।