বাংলাদেশ ছাত্র মৈত্রীর নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইয়াতুন্নেসা রুমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফাহিম মুনতাসির ফয়সাল শুভ্র। গতকাল শুক্রবার ২২তম কাউন্সিলের মধ্য দিয়ে ২৩ সদস্যর নতুন কমিটি গঠিত হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন- তানভীর আহমেদ, ওহিদুর রহমান ওহি, সুমাইয়া পারভিন, সাব্বির মোড়ল ও আরাফাত হোসেন শাওন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী রকি।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সানিউর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে অনিক দেওয়ান, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে আপন চন্দ্র রায় এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দ্বীপ শঙ্কর প্রান্ত দায়িত্ব পেয়েছেন। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে শাহিদ হাসেবকে।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন অতুলন দাস আলো। সদস্য হিসেবে রয়েছেন ইমন আহমেদ হৃদয়, ইমরান, উপা রায়, শুভ সানা, জুবায়েদ আহমেদ, মিশকাত হোসেন, হাসান নুর রুহিত, মোমিনুল হক ও নাজমুল।