Image description

রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া এলাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ছুরি মেরে আহত করা হয়েছে কবির আহমেদ (৪৫) নামের এক মোবাইল পার্টস ব্যবসায়ীকে।

আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটে এ ঘটনা।

আহত ব্যবসায়ীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন জানিয়েছেন, বিকেলে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে কবির আহমেদের কোমরের নিচে ছুরি মেরে পালিয়ে যায় এক দৃর্বৃত্ত। পরে বিকেল ৬ টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।

আহত কবির আহমেদ জামায়াত সমর্থক বলে দাবি করেন আক্তার হোসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেছেন, আহত কবির আহমেদকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।