Image description

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে  আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর পশ্চিম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কামালপুর ইউনিয়নের মাঝগেদড়া গ্রামের মাসুম মিয়া (৪০), কামালপুর পশ্চিম গ্রামের নুর আলম (৩০) এবং কামালপুর দক্ষিণ গ্রামের তারজিদ জাহান বাবু (৩০)। মাসুম কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নুর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাসুম, নুর আলম ও তারজিদকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।