Image description
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : কালবেলা
 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন ‘যমুনা’ থেকে সাবেক প্রধান উপদেষ্টার বিদায়কালে তার সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।

 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।