Image description

রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদ অধিবেশন শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের সভা কক্ষে মন্ত্রীপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

 
 

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেন।

 
 

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। এর দু’দিন আগেই ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

 

অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এই অধিবেশনে নির্বাচিত হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার।