Image description

পাল্লেকেলে অবিরাম বৃষ্টির কারণে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পয়েন্ট ভাগাভাগির ফলে গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে, আর বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

 

ম্যাচ শুরুর নির্ধারিত সময় থেকে মাঠ পুরোপুরি কভারেই ঢাকা ছিল। মাঝেমধ্যে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থামলেও খেলা শুরুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। গ্রাউন্ড স্টাফদের কিছুটা তৎপরতা দেখা গেলেও বেশিরভাগ কভারই সরানো যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

এই ফলাফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হতাশাজনক ধারাই অব্যাহত থাকল। শেষ ছয় আসরের মধ্যে পঞ্চমবারের মতো তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো, যা তাদের ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যানের সম্পূর্ণ বিপরীত—সেখানে শেষ ছয় আসরের পাঁচটিতেই তারা সেমিফাইনাল খেলেছে।

 

জিম্বাবুয়ের এই অগ্রগতির মধ্য দিয়ে সুপার এইট পর্বের সাতটি দল ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বাকি একটি স্থানের জন্য গ্রুপ ‘এ’ থেকে লড়াইয়ে রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।