হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সমাবেশে বক্তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশের ইসলামি অঙ্গনের একজন সম্মানিত আলেম ও নেতা।