Image description

সম্প্রতি ফেসবুকের একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।

 

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

 

তবে যাচাইয়ে দেখা যায়, এমন কোনো নির্দেশনা দেননি প্রধান উপদেষ্টা।

 

প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে এবং সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণ খোঁজ করেও এমন কোনো নির্দেশনার তথ্য পাওয়া যায়নি।

 

মূলত গত ৬ ফেব্রুয়ারি জানিনা টিভি নামক একটি স্যাটায়ার পেইজ প্রধান উপদেষ্টার নামে এমন ফটোকার্ড পোস্ট করে। পরবর্তীতে যমুনা টিভির ফটোকার্ড সদৃশ এই ফটোকার্ডটির পর এমন আরও কিছু ফটোকার্ড ও পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে।

 

সুতরাং, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করলে সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা - এমন দাবি অসত্য।