জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনি জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
আজ শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে।
দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে দলটির শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন।